
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো এখন কমিশনের হাতে। মালদাকাণ্ডে পাল্টা তোপ তৃণমূলের।
বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আরেক তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক থেকে বলেছেন এখন আইনশৃঙ্খলা ব্যবস্থা মুখ্যমন্ত্রী তথা রাজ্যের হাতে নেই। এখান থেকে ৪৮৩ জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ অন্যরাজ্যে মাত্র ২৩ জন অফিসারকে সরানো হয়েছে। এই কথাটাই বারবার বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি নিজেই বলেছেন এখন যে প্রশাসন পশ্চিবঙ্গে রয়েছে সেটা কমিশনের আন্ডারে।সেই প্রশাসনের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুই জানানো হয়নি।
