গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National প্রায় ১২০০ ভারতীয়কে ইরান থেকে সরানো হয়েছে : রণধীর 

    প্রায় ১২০০ ভারতীয়কে ইরান থেকে সরানো হয়েছে : রণধীর 

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স
    পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে ইরান থেকে ১২০০-র বেশি ভারতীয়কে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লিতে প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন , প্রায় ১২০০ ভারতীয় নাগরিক যার মধ্যে ৮৪৫ জন শিক্ষার্থী।
    তাদের আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্ত দিয়ে উদ্ধার করা হয়েছে। ৯৯৬ জন আর্মেনিয়ায় ও ২০৪ জন আজারবাইজানে চলে গেছে। তিনি বলেন, আর্মেনিয়া ও আজারবাইজানের প্রশাসনকে ধন্যবাদ ভারতীয় মিশন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে, যাতে নাগরিকদের নিরাপদে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করা যায়। পাশাপাশি তিনি আরও বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।
    যাতে যুদ্ধে লিপ্ত দেশের ভারতীয়রা সুরক্ষিত থাকে। ইতিমধ্যেই আমেরিকা-ইসরায়েল-ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। এই আবহে মধ্যপ্রাচ্য থেকে ছয় লাখেরও বেশি যাত্রী ভারতে ফিরেছেন।প্রসঙ্গত, উপসাগরীয় দেশগুলিতে প্রায় ১০ মিলিয়ন ভারতীয় থাকে। সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দুর্ভাগ্যবশত , এই যুদ্ধে এখনও পর্যন্ত ৮ জন ভারতীয় নিহত হয়েছেন এবং ১ জন নিখোঁজ রয়েছেন।