
উত্তরবঙ্গ থেকে দক্ষিণকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। মালদাকাণ্ডে দাবি করেছে বিজেপি।
সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী মোথাবাড়িকাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁরা বলেছেন বিচারকদের ওপর আক্রমণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচারব্যবস্থা, সংবিধান, মানুষের অধিকার সবকিছুরই লঙ্ঘন করা হয়েছে। শমীক ভট্টাচার্য-র দাবি এটা কোনও জনরোষ নয়, পরিকল্পিতভাবে করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করার পরিকল্পিত প্রয়াস করা হয়েছে। জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এটা চিকেন নেকের জন্য একটা প্লেট। সীমান্তবর্তী জেলাগুলোর নিঃশব্দে ডেমোগ্রাফি দ্রুত বদলে যাচ্ছে।
মুর্শিদাবাদ, মালদাকে এপিক সেন্টার করে দেশে যেমন জালনোট ছড়িয়ে দেওয়া হচ্ছে, তেমন বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
