
পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরায় দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ করেছেন অমিত শাহ।
রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। অপদার্থ বলে আক্রমণ করে পাল্টা অমিত শাহ-র পদত্যাগের দাবি তলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন অনুপ্রবেশের জেরে অস্তিত্বের সঙ্কটে পড়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। হুঁশিয়ারি দিয়ে বলেছেন দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করা হবে। একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়েছেন অমিত শাহ। দুর্নীতির রেকর্ড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাদের তোলাবাজি, গুন্ডাবাহিনীর দাপটে ত্রস্ত পশ্চিমবঙ্গের মানুষ। পাল্টা অমিত শাহ-র পদত্যাগের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অমিত শাহ বাংলার ডেমোগ্রাফি জানেন না। আবার বলছেন পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। তাঁর কথায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার আটকাতে পারেন না। দেশের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে পারে না।
শুধু বিজেপি করতে গিয়ে দেশটার সর্বনাশ করে দিয়েছে। নোটবন্দির পর এখন ভোটবন্দি করার চেষ্টা চলছে।
