গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National একলাফে দেশে কমল সোনা-রুপোর দাম !

    একলাফে দেশে কমল সোনা-রুপোর দাম !

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বৃহস্পতিবার সোনা ও রুপো অনেকটাই সস্তা হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, রুপোর দাম কেজি প্রতি ১০ হাজার টাকা কমেছে। অন্যদিকে সোনার দামও প্রতি ১০ গ্রামে ২ হাজার ২২৮ টাকার বেশি কমেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়েছে ২.১৫ শতাংশ।
    পাশাপাশি রুপোর দাম ৫.২০ শতাংশ কমেছে। দেশেও সেই পতনেরই প্রতিফলন দেখা যাচ্ছে। কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রামে ২,২২৮ টাকা কমে নেমেছে ১,৫১,৪৮০ টাকায়। এদিকে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ১০ হাজার ২২৫ টাকা কমে ২ লক্ষ ৩৩ হাজার ২৭৬ টাকায় নেমেছে। ফলে যুদ্ধের অস্থির বাজারে মধ্যবিত্তের মুখে হাসি। সাধারণ ক্রেতার পাশাপাশি বিনিয়োগকারীদের মনেও নতুন আশার আলো জাগিয়েছে এই পতন। তবে সাম্প্রতিক সময়ে যারা সোনায় বিনিয়োগ করেছেন তাঁদের জন্য এই পতন যথেষ্ট উদ্বেগের।