
বৃহস্পতিবারই মালদার মোথাবাড়িকাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে এনআইএকে। দায়িত্ব পেয়েই রাজ্যে পৌঁছেছেন এনআইএ-র আইজি সনিয়া সিং। কোথায় গাফিলতি রয়েছে।
কারা প্ররোচনা দিয়েছে। এর পিছনে কারা রয়েছে। সবটাই খতিয়ে দেখবেন এনআইএ-র তদন্তকারী অফিস ররা। অন্তত ২৪ জনের অফিসারদের টিম ইতিমধ্যে মালদায় পৌঁছেছে। মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নেয়। বিচারকদের আটকে রাখা, হামলার ঘটনায় সিবিআই বা এনআইএকে দিয়ে তদন্ত করার প্রতাব দেয়।
রাতেই বৈঠকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়া মোথাবাড়িকাণ্ডের তদন্ত করবে এনআইএ।







