
ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমার জুনিয়র, সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। এরই মাঝে আবারও দুঃসংবাদ। ব্রাজিলিয়ান লিগে রেমোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে দুর্দান্ত পারফর্ম করেছে তিনি।তবে রেফারির একটি বির্তকিত সিদ্ধান্তে হলুদ কার্ড খাঁড়ায় পড়েছেন ব্রাজিলিয়ার তারকা নেইমার জুনিয়র।
বিশ্বকাপে জায়গা পেতে একশো ভাগ ফিট থাকতে হবে এমন শর্ত দিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান কোচ আনচেলত্তি।স্কোয়াড ঘোষণার আগে আরও ১৪ ম্যাচ বাকি আছে। কার্ড খাঁড়ায় এক ম্যাচ নিষিদ্ধ থাকাও তাই ভাবিয়ে তুলেছে নেইমারকে।তাই ম্যাচ পরবর্তী সময়ে কোচের উপর ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। এতে ব্রাজিলিয়ান লিগের দশম রাউন্ডে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল সান্তোস। হলুদ কার্ডের খাঁড়ায় নিষিদ্ধ হয়ে রিও ডি জেনিরোর হাইভোল্টেজ ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের প্রাণভোমরা নেইমার। ভিলা বেলমিরোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে সান্তোস।নেইমারের দুর্দান্ত এক অ্যাসিস্টে প্রথমার্ধেই লিড নেয় তারা। ৩৯ মিনিটে বা প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে পড়েন নেইমার। তার মাপা বাঁ-পায়ের পাস খুঁজে নেয় থাসিয়ানোকে, যিনি নিখুঁত শটে বল জালে জড়ান। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস।দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।এবারও কারিগর সেই নেইমার। এসকোবারের কাছ থেকে বল পেয়ে আবার তাকেই ফেরত দেন ১০ নম্বর জার্সিধারী। এসকোবারের ক্রস থেকে বদলি খেলোয়াড় মোইসেস গোল করে ২-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন।৮৫ মিনিটে দিয়েগো হার্নান্দেজের এক কড়া ফাউলের শিকার হন নেইমার। প্রতিবাদ জানাতে গিয়ে দেখেন হলুদ কার্ড।ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় রেফারির কড়া সমালোচনা করেন নেইমার।নেইমার ছাড়াও সান্তোস কোচ কুকা ফ্ল্যামেঙ্গোর ম্যাচে পাবেন না আরেক ফরোয়ার্ড রনিকে।
তিনিও কার্ডের কারণে নিষিদ্ধ।লিরার হাঁটুতে গুরুতর চোট থাকায় এই সিজনে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সান্তোসের জন্য স্বস্তির খবর হলো, কাফ ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা।
