বিহারে চোলাই মদ খেয়ে মৃত ৫, মিরাটে ৩

0
57
ছবি সৌজন্যে : এক্স
বিহারে চোলাই মদ খেয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১৫ জন। বিহারের পূর্ব চম্পারণ জেলায় ওই ঘটনা। অসুস্থদের মধ্যে ছয় জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁদের মোতিহারির জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এক মাসেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটেছে। পূর্ব চম্পারণের জেলাশাসক সৌরভ জোরওয়াল অবশ্য দাবি করেছেন, তুরকাউলিয়া ও রঘুনাথপুর থানা এলাকায় চোলাই মদ খেয়ে মারা গিয়েছেন চার জন।
উত্তরপ্রদেশের মিরাটে দেশি মদ খেয়ে তিন জনের মৃত্যু। পুলিশ জানায়, মৃতেরা দৌরালা থানা এলাকার বাসিন্দা। তিন জনেই দেশি মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মিরাটের এক হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁরা মারা যান। মিরাটের সিনিয়র পুলিশ সুপার অবিনাশ পান্ডে জানিয়েছেন, ঠিক কী কারণে মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে।