গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International যুদ্ধবিরতি কার্যকর করতে বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান

    যুদ্ধবিরতি কার্যকর করতে বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইঙ্গিত মিলেছিল সপ্তাহ দেড়েক আগেই। শেষ পর্যন্ত সেই পূর্বাভাস মিলিয়ে চিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করতে বৈঠকে বসেছে পাকিস্তান এবং আফগানিস্তান। ডিসেম্বরে সৌদি আরবের রিয়াধে বৈঠকের পরে এই প্রথম বার দুই পক্ষ আবার মুখোমুখি হয়েছে।
    বৃহস্পতিবার থেকে চিনের শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে শুরু হয়েছে কূটনৈতিক স্তরের ওই বৈঠক। দীর্ঘদিন ধরেই চিন থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে আন্দোলন চালাচ্ছেন শিনজিয়াঙের বাসিন্দা উইঘুর মুসলিমেরা।
    চলতি সপ্তাহে গোড়ায় পাক বিদেশমন্ত্রী ইশাক দার চিন সফরে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছিলেন। এর পরেই দু’দেশের যৌথ বিবৃতিতে আলোচনার মাধ্যমে ডুরান্ড লাইনের সমস্যার সমাধানের কথা বলা হয়েছিল। পাক বিদেশ মন্ত্রক জানিয়েছিল আফগানিস্তান সম্পর্কে আলোচনায় শান্তি, স্থিতিশীলতা ও কার্যকর ভাবে সন্ত্রাসবাদ মোকাবিলার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। গত অক্টোবর থেকে কাতার, তুরস্ক ও সৌদি আরবে চার দফা শান্তি আলোচনা হলেও পাক-আফগান সম্পর্কে উত্তেজনার আঁচ কমেনি। গত এক বছরে দফায় দফায় দু’তরফের সংঘর্ষ হয়েছে।