শুভেন্দুর মনোনয়নে অশান্তি, ডিসি সহ ৪ পুলিশ অফিসার সাসপেন্ড

0
45
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

অমিত শাহ-র উপস্থিতিতে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নে অশান্তির ঘটনায় পুলিশের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ায় এক ডিসি সহ ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

এর আগে ২ জন ডিসিকে শোকজ করেছিল লালবাজার। এবার সিদ্ধার্থ দত্ত ডিসি ২ কলকাতা সাউথ ডিভিশন, ওসি আলিপুর প্রিয়াঙ্কর চক্রবর্তী, অ্যাডিশনাল ওসি চণ্ডীচরণ ব্যানার্জি, সৌরভচট্টোপাধ্যায় সার্জেন্ট আলিপুরকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে ভবানীপুরের ঘটনায় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। সাসপেনশন ও শাস্তিমূলক পদক্ষেপের বাস্তবায়ন সংক্রান্ত রিপোর্ট রবিবার সকাল ১১টার মধ্যে দিতে বলা হয়েছে।

শুধু তাই নয়, যেসব পদে শূন্যতা তৈরি হবে, সেখানে দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর মনোনয়নে অশান্তির ঘটনায় তিনটি অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিশ এফআইআর করে।