গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment ৪ হাজার কোটি টাকার সিনেমা

    ৪ হাজার কোটি টাকার সিনেমা

    0
    27
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাতা নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে রাম চরিত্রে রণবীর কাপুরের নতুন রূপ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। তবে এই আগ্রহের মাঝেই সামনে এসেছে তারকাদের পারিশ্রমিক।

    প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিতে রাম চরিত্রে অভিনয়ের জন্য মোট ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রণবীর কাপুর। অন্যদিকে সীতা চরিত্রে অভিনয় করা সাই পল্লবী পাচ্ছেন মাত্র ১২ কোটি টাকা। প্রযোজক নমিত মালহোত্রা-এর এই বড় আয়োজনটি দু’ পর্বে মুক্তির পরিকল্পনা রয়েছে।

    প্রতিটি পর্বের জন্য ৭৫ কোটি টাকা করে পারিশ্রমিক নির্ধারিত হয়েছে রণবীরের জন্য। এদিকে রাবণ চরিত্রে যশ পাচ্ছেন প্রায় ১০০ কোটি টাকা। হনুমানের ভূমিকায় সানি দেওলের পারিশ্রমিক দুই পর্ব মিলিয়ে ৪০ কোটি টাকা। লক্ষ্মণ চরিত্রে অভিনয় করছেন রবি দুবে, যার পারিশ্রমিক প্রথম পর্বে ২ থেকে ৪ কোটির মধ্যে বলে জানা গেছে। এছাড়া অভিনয় তালিকায় রয়েছেন, দশরথ চরিত্রে অরুণ গোবিল, কৈকেয়ী হিসেবে লারা দত্ত, কৌশল্যা চরিত্রে ইন্দিরা কৃষ্ণন, মন্দোদরী হিসেবে কাজল আগরওয়াল, সূর্পনখা চরিত্রে রাকুল প্রীত সিং, মন্থরা হিসেবে শিবা চাড্ডা, মেঘনাদ চরিত্রে কুণাল কাপুর এবং কুম্ভকর্ণ চরিত্রে ফয়জল মালিক।