গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad বহরমপুরকে সন্ত্রাস মুক্ত করবই, ফের বাধা পেয়ে হুঁশিয়ারি অধীরের

    বহরমপুরকে সন্ত্রাস মুক্ত করবই, ফের বাধা পেয়ে হুঁশিয়ারি অধীরের

    0
    39
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে অধীর চৌধুরি। রবিবার সকালে বহরমপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার করছিলেন অধীর চৌধুরি।

    অভিযোগ সে সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। দফায় দফায় গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। জানা গিয়েছে রবিবার সকালে বহরমপুরের ৩, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন অধীর চৌধুরি সঙ্গে ছিলেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ অধীর চৌধুরি এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। গো ব্যাক, জয় বাংলা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় ভূমিকা নেয় কেন্দ্রীয় বাহিনী।

    তারা বিক্ষোভকারীদের সরিয়ে অধীর চৌধুরিকে এলাকা থেকে বার করে নিয়ে যায়। বাধা পেয়েই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ভবিষ্যতে বহরমপুরকে সন্ত্রাসমুক্ত করবেরই। এর আগে শনিবার একইভাবে বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর চৌধুরি।