রাহুল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতি স্টুডিওপাড়ায়

0
70
মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্টুডিওপাড়া। টেকনিশিয়ান স্টুডিওয় আর্টিস্ট ফোরামের বৈঠকের পর সিদ্ধান্তর কথা জানিয়েছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণারা। রাহুলের মৃত্যুর পর নিজেদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা। যতক্ষণ না পর্যন্ত সুরক্ষার ব্যবস্থা হবে, ততক্ষণ কর্মবিরতি চলবে বলে সহমত হয়েছেন অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীরা এদিকে শনিবার প্রায় মধ্যরাতে তালসারি থানায় রাহুলের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত।