ইরানে হামলার দিনক্ষণ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

0
57
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ইরানে হামলার দিনক্ষণ ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত আটটা। ইরানে মার্কিন হামলার সময় বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের আমজনতার উপরে হামলা করবে আমেরিকা।
এহেন পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরকে ফোন করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। প্রথম থেকেই যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিয়েছে ভারত। আমেরিকা ডেডলাইন বেঁধে দেওয়ার পরে ভারতের কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ দুই পক্ষের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত , সোমবার থেকেই ইরানের আমজনতার উপর আমেরিকার হামলায় একটি বাসভবনে ১৩ জনের মৃত্যু হয়েছে।