
সপ্তাহের শুরুতেই মেট্রোতে আত্মহত্যা’র চেষ্টা। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে টালিগঞ্জগামী লাইনে এদিন ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে।
দক্ষিণেশ্বর-কবি সুভাষ ব্লু লাইনের ঘটনা। ওই ঘটনার পরই আপ-ডাউন মেট্রো লাইনে ট্রেন চলাচল আংশিক বন্ধ হয়ে যায়। মেট্রো সূত্রে খবর, ঘটনার পর দক্ষিণেশ্বর থেকে দমদম ও কবি সুভাষ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল করছে। কর্মব্যস্ত সময়ে এই ঘটনায় নিত্য ও সাধারণ যাত্রীরা প্রবল সমস্যায় পড়েন। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় দমদম মেট্রো স্টেশনের বাইরে যাত্রীদের ভিড় বাড়ছে। আপাতত ধর্মতলামুখী যাত্রীদের স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।
অধিকাংশ যাত্রী বাইরে অপেক্ষা করছেন। ফলে সময়ের সঙ্গে ভিড় বাড়ছে।
