গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রিয়াল ছাড়ছেন কামাভিঙ্গা ?

    রিয়াল ছাড়ছেন কামাভিঙ্গা ?

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা।সাম্প্রতিক রিপোর্ট বলছে, খুব শিগগিরই ক্লাব ছাড়তে পারেন এই ফরাসি মিডফিল্ডার।

    তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের দৃষ্টিতে কামাভিঙ্গা এখন আর অস্পৃশ্য নন। বরং ক্লাবে থাকার চেয়ে তার চলে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।২০২১ সালের ৩১ আগস্ট প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন কামাভিঙ্গা।তার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।তবে বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি পূর্ণ হওয়ার আগেই বিদায়ের সম্ভাবনা জোরালো হচ্ছে।মাঝমাঠে তার বহুমুখী ভূমিকা থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পাকা করতে পারেননি সবসময়।সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার সম্ভাব্য গন্তব্য নিয়ে। রিপোর্ট বলছে, প্রিমিয়ার লিগই হতে পারে তার পরবর্তী ঠিকানা। ইতিমধ্যে ম্যানেচেস্টার ইউনাইটেড তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে।ক্লাবটির শীর্ষ কর্তারা সান্তিয়াগো বার্নাব্যুতে তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।অন্যদিকে, ফরাসি ক্লাব পিএসজি আপাতত কামাভিঙ্গাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী নয়।সব মিলিয়ে, সামনে ট্রান্সফার উইন্ডোতে কামাভিঙ্গাকে ঘিরে বড়সড় নাটকীয়তার ইঙ্গিত মিলছে।

    এখন দেখার বিষয়,রিয়ালে থেকে নিজের অবস্থান শক্ত করেন, নাকি নতুন চ্যালেঞ্জের খোঁজে ইংল্যান্ডে পাড়ি জমান প্রতিভাবান মিডফিল্ডার,এদুয়ার্দো কামাভিঙ্গা।