ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তোলামকে অভিনন্দন মোদীর 

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় তো লাম-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
এক্স-এ পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন, ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তো লামকে আন্তরিক অভিনন্দন। তাঁর নেতৃত্বে দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলে আত্মবিশ্বাসী।
জনগণ ও অঞ্চলের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করবে।