গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology স্যামসাং-এ আসছে গুগল মেসেজেস

    স্যামসাং-এ আসছে গুগল মেসেজেস

    0
    33
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    স্মার্টফোন জগতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে স্যামসাং।দীর্ঘদিনের নিজস্ব স্যামসাং মেসেজেস অ্যাপটি জুলাই থেকে পাকাপাকিভাবে বন্ধ করে দিচ্ছে টেক জায়ান্টটি।

    এর পরিবর্তে গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল মেসেজেস যোগ হচ্ছে।নিজেদের ওয়েবসাইটে একটি পরিষেবা শেষ করার ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। সেখানে বলা হয়েছে, এ বছরের জুলাইয়ের মধ্যে স্যামসাং মেসেজেস অ্যাপটি বন্ধ হয়ে যাবে।স্যামসাং বলেছে, যারা এখনও এ অ্যাপটি ব্যবহার করছেন তারা যেন ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে গুগল মেসেজেস ব্যবহার শুরু করেন।আমেরিকার স্যামসাং ইউজারদের জন্য গুগল মেসেজেস-এ চলে যাওয়া মানে,আরসিএস মেসেজিং সুবিধা পাওয়া।এ সুবিধার মাধ্যমে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম যাই হোক না কেন,উন্নত মানের ছবি ও ভিডিও পাঠানো,গ্রুপ চ্যাটিংয়ে অংশ নেওয়া এবং অপরপক্ষ টাইপ করছে কি না তা রিয়াল-টাইমে দেখা যাবে।গ্যালাক্সি স্মার্টফোন ইউজাররা স্যামসাং মেসেজেস-এর কিছু নিজস্ব কাস্টমাইজেশন সুবিধা হারালেও গুগল মেসেজেস সেই অভাব পূরণ করবে জেমিনাইয়ের মাধ্যমে, যা চ্যাটিংয়ের মধ্যেই ইউজারের বিভিন্ন ছবি এডিট বা রিমিক্স করে দেবে।এসব সুবিধার পাশাপাশি গুগল মেসেজেস ব্যবহার করলে স্যামসাং ইউজাররা তাদের স্মার্টফোন, ট্যাবলেট বা স্মার্টওয়াচের মধ্যে খুব সহজে চ্যাটিং আদান-প্রদান করতে পারবেন।

    উল্লেখ্য স্যামসাং এখন থেকে কেবল গুগল মেসেজেস ব্যবহার করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ কয়েক বছর ধরেই তারা ধীরে ধীরে তাদের নিজস্ব মেসেজিং অ্যাপটি সরিয়ে দিচ্ছিল।