গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মণিপুরে শিশু মৃত্যু, রাহুল গান্ধীর ক্ষোভ

    মণিপুরে শিশু মৃত্যু, রাহুল গান্ধীর ক্ষোভ

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মণিপুরের বিষ্ণুপুর জেলায় সোমবার রাতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
    মঙ্গলবার নিজের এক্স-হ্যান্ডলে তিনি লিখেছেন, মণিপুরে এক বিএসএফ জওয়ানের বাড়িতে ঘুমন্ত দুই ছোট্ট শিশুর হত্যার খবরটি হৃদয়বিদারক। তিন বছর পরেও, মণিপুরের হিংসার জ্বলন্ত আগুনে নিরীহ শিশুরা এখনও ভুগছে—শান্তির কোনও চিহ্নই দেখা যাচ্ছে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এতটাই অসংবেদনশীল ও হৃদয়হীন হয়ে পড়েছে যে, তারা যেন ভুলেই গিয়েছে যে, মণিপুরের শিশুরাও এই দেশেরই সন্তান, তারাই আমাদের ভবিষ্যৎ। এই সরকারের ঘুম কবে ভাঙবে? প্রিয়জনদের লাশ গুনে মণিপুর আর কতদিন অপেক্ষা করবে? তাঁর সংযোজন, তিনি বার বার বলেছেন যে, শান্তিই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। সকল সম্প্রদায়কে একত্রিত করে এবং সংবেদনশীলতার সঙ্গে কাজ করলেই কেবল এই সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী, মণিপুর শুধু একটি রাজ্য নয়, এটি আপনার দায়িত্ব।
    শুধু একটি বিবৃতি, একটি প্রতীকী পদক্ষেপ এবং লোক দেখানোর জন্য একটি সফর যথেষ্ট নয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই অবিলম্বে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে।