গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ১০০ ডলারের নীচে নামল অশোধিত তেলের দর

    ১০০ ডলারের নীচে নামল অশোধিত তেলের দর

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিশ্ব অর্থনীতিতে বড়সড় স্বস্তি। পশ্চিম এশিয়ায় সাময়িক সংঘর্ষবিরতির ঘোষণা হতেই বুধবার অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নীচে নেমে আসে।
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় সাময়িক বিরতির ঘোষণা করতেই তেলের দরে পতন দেখা গিয়েছে। বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬ শতাংশ পর্যন্ত কমে ১০ হাজার ২৯ টাকায় নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৬ শতাংশ কমে যাওয়ার পর তা ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে নেমে এসেছে। অন্য দিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামে ছ’বছরের মধ্যে সবচেয়ে বড় পতন লক্ষ করা গিয়েছে। ৯৬ ডলারে লেনদেন হয়েছে ওই তেলের ব্যারেল।
    ব্রেন্ট ফিউচারস ব্যারেল প্রতি ১৪.৫১ ডলার বা ১৩.৩ শতাংশ কমে ৯৪.৭৬ ডলারে নেমে আসে। অন্য দিকে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ১৭.১৬ ডলার বা ১৫.২ শতাংশ কমে ৯৫.৭৯ ডলারে দাঁড়িয়েছে।