গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata জেল থেকে বেরিয়েই বন্দর কেন্দ্রের বিজেপির টিকিট পেলেন রাকেশ

    জেল থেকে বেরিয়েই বন্দর কেন্দ্রের বিজেপির টিকিট পেলেন রাকেশ

    0
    16
    ছবি সৌজন্যে : ফাইল

    জামিন পেয়ে বেরতেই বিজেপির টিকিট পেলেন রাকেশ সিং। তাও আবার রাজ্যের মন্ত্রী তথা বিদায়ী তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর থেকে।

    মঙ্গলবার জেল থেকে বেরতেই হুঙ্কার দিয়েছিলেন রাকেশ সিং। বলেছিলেন কলকাতা পোর্টের টিকিট পেলে ফিরহাদ হাকিমকে হারাবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ২৯৪ আসনের মধ্যে আগেই ৫টি তালিকার মাধ্যমে ২৯৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি ছিল শুধুমাত্র কলকাতা বন্দর আসন। সেখানেই প্রার্থী করা হয়েছে রাকেশ সিংকে। প্রদেশ কংগ্রেস অফিসে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল রাকেশ সিংকে। ট্যাংরায় আত্মীর ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে ২০২১-এ মাদককাণ্ডে গ্রেফতার হন বিজেপি নেতা রাকেশ সিং।

    পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁর ২ ছেলেকেও। ২০১৯-এ দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাকেশ সিং।