গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs সওকতের মনোনয়নে ধুন্ধুমার বারুইপুর

    সওকতের মনোনয়নে ধুন্ধুমার বারুইপুর

    0
    71
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দুই তৃণমূল প্রার্থী সওকত মোল্লা, বিভাস সর্দারের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার বারুইপুর। জানা গিয়েছে বুধবার দুপুরে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লা এবং ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের মনোনয়নে কয়েকশো বাইক বাহিনী এসডিও অফিসে যায়।

    এত বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের এসডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। তাদের আটকাতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। কার্যত আঙুল তুলে হুমকি দিতে দেখা যায় তৃণমূল নেতা কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। যদিও বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় বড়সড় গন্ডগোল এড়ানো গিয়েছে। সওকত মোল্লা বলেছেন ২০২১-র লড়াইয়ের থেকে ২০২৬-র লড়াই অনেক সহজ। বাংলার মানুষের সঙ্গে সিপিএম, আইএসএফকে সঙ্গে নিয়ে বিজেপি যে হেনস্থা করেছে, তার জবাব পাবে।

    উলুবেড়িয়াতেও তৃণমূল বিজেপির প্রার্থীদের মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়ায়।