গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার শুরু

    সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার শুরু

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স
    বৃষ্টি ও তুষারপাতের জেরে সিকিমের লাচেনে আটকে পড়েছিলেন কমপক্ষে দেড় হাজার পর্যটক। বুধবার সকাল থেকে তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়েছে ভারতীয় সেনাবাহিনী ও বর্ডার রোডস অর্গানাইজেশন।
    একই সঙ্গে তারামচু কাছে যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাও ইতিমধ্যেই সারিয়ে ফেলা হয়েছে বলে সিকিম প্রশাসন সূত্রে খবর। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের লাচেন-ডংকিয়া-শিবমন্দির-জিরো পয়েন্ট-ইয়ুমথাং করিডর দিয়ে সরিয়ে আনা হচ্ছে। উদ্ধার কাজের সুবিধার জন্য পর্যটকদের ছোট ছোট দলে ভাগ করা নিয়ে আসা হচ্ছে। মঙ্গন জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে ৩০টি গাড়ি পর্যটকদের নিয়ে লাচেন থেকে রওনা দিয়েছে।
    সেনাবাহিনী সবুজ সংকেত দেওয়ার পরে ওই গাড়িগুলো ডংকিয়া লা রুট দিয়ে এগোবে। বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য গাড়িগুলোকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লাচেনেই অপেক্ষা করতে বলা হয়েছে।