
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয়, দক্ষিণ-পূর্ব অসম হয়ে হিমালয়ের পাদদেশ ছুঁয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এছাড়া ছত্তিশগড় এবং আশপাশের অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই জোড়া ফলার জেরে দুর্যোগ চলছে।বুধবার সন্ধে থেকেই কলকাতাজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জেরে নাকাল হতে হয়েছে অফিসযাত্রীদের। পাশাপাশি হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে লাল অ্যালার্ট জারি হয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। শিলাবৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমানে। ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে।
ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
