
ভোটের মুখে বাংলার মানুষকে ৬ গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে বলেছেন তৃণমূলের ভয়ের রাজনীতি শেষ করবে বিজেপি, ভরসার সরকার তৈরি হবে বাংলায়।
তিনি দাবি করেছেন বিজেপি সরকার জনতার স্বার্থে কাজ করবে। সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ হবে। পাশাপাশি প্রত্যেক দুর্নীতি, মহিলাদের সঙ্গে হওয়া অন্যায়, প্রত্যেক ধর্ষণের ঘটনার ফাইল খুলবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূল আমলে যারাই দুর্নীতি করেছে তাদের জায়গা হবে জেলে। মন্ত্রী হোক বা সান্ত্রী আইন সবার জন্য এক। তৃণমূলের গুন্ডারা পার পাবে না। জনতার টাকা তৃণমূলকে লুঠতে দেওয়া হবে না। তিনি আরও বলেছেন সংবিধান মেনে শরণার্থীদের সব অধিকার দেবে বিজেপি। কিন্তু অনপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে। ভারতে থাকতে দেব না।
বাংলার সব সরকারি শিক্ষক, সরকারি কর্মচারিদের উদ্দেশে বলেছেন তৃণমূলের ভয় থেকে বেরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনতেই সপ্তম পে কমিশন চালু হবে।
