গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Murshidabad তৃণমূলের ভিডিও ‘এআই-এর কারসাজি’ : হুমায়ুন

    তৃণমূলের ভিডিও ‘এআই-এর কারসাজি’ : হুমায়ুন

    0
    55
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তৃণমূলের ফাঁস করা ভিডিয়ো নিয়ে এ বার পাল্টা মুখ খুলেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, কৃত্রিম মেধা ,এআই ব্যবহার করে ওই ভিডিয়োটি তৈরি করা হয়েছে।

    আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা ভরতপুরের বিদায়ী বিধায়কের দাবি, সরাসরি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরেই এই পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারলে হাই কোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবীর। এর আগে,সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের একটি ভিডিয়ো ফাঁস করেছে তৃণমূল ভিডিয়োটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছরের ১৯ ডিসেম্বর। ওই ভিডিয়োয় হুমায়ুন এবং বিজেপির মধ্যে গোপন আঁতাঁত ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিয়ো ফাঁস করে তৃণমূলের দাবি, ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনাবেচা হয়েছে। ১৯ মিনিটের ওই ভিডিয়োয় শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা, মোহন যাদবদের নাম উঠে এসেছে। ভিডিয়োয় হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি বিজেপি-কেই সমর্থন করবেন। এই ভিডিয়োর বিষয়ে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, কৃত্রিম মেধা ব্যবহার করে ভিডিয়ো বানানো হয়েছে।

    তিনি বলেছেন, এআই করে করা হয়েছে,সরাসরি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতীক জৈন, কুণাল ঘোষ, ববি হাকিমেরা সব প্ল্যান করে এটা করছে। প্রমাণ দিক। ১০০০ কোটি তো দূরের কথা, ১ কোটি টাকারও ডিল হয়েছে, এমন প্রমাণ যদি দেখাতে পারে, তা হলে রাজ্যের মানুষ যা বলবে,তিনি সমস্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।