গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata উঠছে ‘ব্যান কালচার’! চিঠি এল প্রসেনজিৎ-দেব-র কাছে

    উঠছে ‘ব্যান কালচার’! চিঠি এল প্রসেনজিৎ-দেব-র কাছে

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শিল্পী কলাকুশলীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে ৭২ ঘণ্টার সময় বাধা হয়েছিল। কিন্তু তিন দিন হওয়ার আগেই পরিচালকদের গিল্ড ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে চিঠি দিয়ে জানানো হয়েছে এই সমস্যা সমাধানে রাজি তাঁরা।

    পরিচালক গিল্ডদের তরফে দেওয়া ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা সাংসদ দেব। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওয় সাংবাদিকদের সামনে প্রযোজক এবং সাংসদ দেব ঘোষণা করেছিলেন আর কোনও ব্যান কালচার নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন যে সমস্ত পরিচালক, অভিনেতা এই সংস্কৃতির কারণে দীঘদিন বসে রয়েছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাজে ফেরাবেন।

    এই প্রসঙ্গে অভিনেতা দেব পরিচালকদের সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন এখানে কেউই আলাদা নয়। ব্যান-র জন্য যদি আবার কাউকে হারাতে হয়, তাহলে সেটা ইন্ডাস্ট্রিরই ক্ষতি।