গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে একাধিক জায়গায় ইডি-র হানা

    রাজ্যে একাধিক জায়গায় ইডি-র হানা

    0
    23
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল ইডি।রেশন দুর্নীতি মামলার তদন্তে সক্রিয় ইডি, কলকাতা, বনগাঁ, হাওড়া-সহ ১২ জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি অভিযান।
    শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, বনগাঁ, মুর্শিদাবাদ-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার আধিকারিকেরা। কলকাতার লর্ড সিন্‌হা রোডে এক ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে ওই ব্যবসায়ীর নাম উঠে আসে। ওই ব্যবসায়ীর সংস্থার নামে কী ভাবে রেশন বণ্টন করা হত, সেগুলি কোথায় কোথায় পাঠানো হত, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার পোদ্দার কোর্ট এবং মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর।প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তকে ঘিরে এক সময় সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এই মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
    তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল ইডি। বর্তমানে জামিনে মুক্ত তিনি।অন্যদিকে দুটি ভিন্ন মামলায় ইডির হাজিরা এড়িয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং দেবাশীষ কুমার।