গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment নোরাকে সময় বেঁধে দিল কমিশন

    নোরাকে সময় বেঁধে দিল কমিশন

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি কেডি দ্য ডেভিল-এর নতুন গান প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত।

    সারকে চুনার শিরোনামের এই গানটি প্রকাশের পর অনেক দর্শক এর ভাষা ও উপস্থাপনাকে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বলে সমালোচনা করেন। নাচের ধরন নিয়েও আপত্তি ওঠে। সমালোচনার জেরে গানটি পরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।এ ঘটনায় নড়েচড়ে বসে জাতীয় মহিলা কমিশন। সংস্থাটি স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়। এক শুনানিতে তারা স্পষ্ট জানিয়ে দেয়, সৃজনশীলতার নামে মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করা মেনে নেওয়া হবে না। শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নোরা ফাতেহি উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষ থেকে আইনজীবী গেলেও কমিশন তা গ্রহণ করেনি। ফলে তাকে সরাসরি হাজির হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।অন্যদিকে সঞ্জয় দত্তকেও নির্দিষ্ট দিনে কমিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে কমিশনের চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করে জানান, সৃজনশীলতার অজুহাতে মহিলার সম্মান নিয়ে আপস করা যায় না।

    অবশেষে নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেছেন, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা আগামী তিন মাস মহিলার ক্ষমতায়ন নিয়ে কাজ করবে এবং সেই অগ্রগতির রিপোর্ট কমিশনে জমা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।