ভয় আউট, ভরসা ইন: মোদী

0
1074
ছবি সৌজন্যে :ফেসবুক

৬ গ্যারান্টি পূরণের সময় এসেছে। কাটোয়ার সভা থেকে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের নির্মম সরকারের ভয়ের রাজত্বকে সরিয়ে ভরসায় বদলাবে তাঁর গ্যারান্টি।

হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে। যাতে তৃণমূলের সব সিন্ডিকেট, দুর্নীতিগ্রস্তদেহ হিসেব করা যায়। ১৫ বছরের দুর্নীতির হিসেব হবে। সব কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হবে। গ্রামের ভূমি অফিস থেকে নবান্ন পর্যন্ত স্বচ্ছ প্রশাসন হবে। কথা দিয়ে বলতে পারেন বাংলা চুপ থাকবে না। তিনি আরও বলেছেন ক্ষমতায় এলে সিন্ডিকেট ব্যবস্থা ধ্বংস করে স্বচ্ছ টেন্ডার ব্যবস্থা গড়ে তোলা হবে। রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। তিনি আরও বলেছেন কাটোয়ায় যে বিস্ফোরণ হয়েছে তার পিছনে কে আছে সেটা সবাই জানে। তৃণমূলের ১৫ বছরের শাসনে মানুষকে ভয়ের মধ্যে রাখা হয়েছে।

এই নির্বাচন এই ভয়কে দূর করার ভোট। বিজেপি শাসনে বাংলা ভয়মুক্ত হবে। তাই ভয় দূর করতে ভরসা ফিরিয়ে আনতে বিজেপিকে ভোট দিতে হবে।