হাসারাঙ্গার চোটে আইপিএলে লিন্ডা

0
53
ছবি সৌজন্যে : এক্স

আইপিএলে খেলার দুয়ার খুলে গেছে জর্জ লিন্ডার। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে দলে যোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

চোটে ছিটকে পড়া ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি হিসেবে লিন্ডাকে নেওয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।৩৪ বছর বয়সী ক্রিকেটারকে ভিত্তিমূল্য ১ কোটি টাকাতে নিয়েছে তারা।এই প্রথম আইপিএলে কোনো দলে ডাক পেলেন প্রোটিয়াদের হয়ে তিনটি টেস্ট,চারটি ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলা লিন্ডা। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি, ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেড,আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা আছে তার।সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৫০ ম্যাচ খেলে ফেলেছেন লিন্ডা। ওভারপ্রতি ৭.৪২ করে রান দিয়ে নিয়েছেন ২১৮ উইকেট। ব্যাট হাতেও কার্যকর ভুমিকা রাখতে পারেন তিনি। এই সংস্করণে চার ফিফটিতে করেছেন দু’ হাজার ৭৪৬ রান, স্ট্রাইক রেট ১৩৬.৬৮।এবারের আইপিএল নিলামে ভিত্তিমূল্য ২ কোটি টাকাতে হাসারাঙ্গাকে দলে নেয় লক্ষ্ণৌ।

তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়া এই অলরাউন্ডার দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তিন ম্যাচ খেলে দুটিতে জেতা লক্ষ্ণৌ পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে। তাদের পরের ম্যাচ ১২ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।