গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে অভিযান, বলল ইজরায়েল

    লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে অভিযান, বলল ইজরায়েল

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকার বার্তায় ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি’তে রাজি হলেও লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইজরায়েল। লেবাননের দায়িত্বপ্রাপ্ত ইজরায়েলি কূটনীতিক ইয়েচিয়েল লেইটার বলেছেন, লেবানন সরকারের সঙ্গে কথা হবে।
    তবে যুদ্ধবিরতির বিষয়টি আলোচ্যসূচিতে নেই।ইজরায়েল এবং লেবাননের মধ্যে আপাতত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।
    ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটৎজ গত মঙ্গলবার শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে অভিযান জারি রাখার ঘোষণা করে বলেছিলেন, ইজরায়েল এ বার দক্ষিণ লেবাননের একাংশের দখল নেবে।এর পরে অবশ্য ওয়াশিংটনের মধ্যস্থতায় শান্তিবৈঠকে রাজি হয়েছে ইজরায়েল। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে সেই বৈঠক হবে বলে জানিয়েছে সংবাদসংস্থা। লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসে ইজরায়েলি হামলার জেরে সে দেশে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার।