গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National এপ্রিলেই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন, শুরু ৩ জুলাই

    এপ্রিলেই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন, শুরু ৩ জুলাই

    0
    15
    ছবি সৌজন্যে : ফাইল
    দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে ৫৭ দিন। ৩ জুলাই থেকে যাত্রা শুরু হচ্ছে। ২৮ অগাস্ট পর্যন্ত চলবে। যাত্রার আগে ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে প্রথম পুজো অনুষ্ঠিত হবে। যেখানে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করা হবে।
    এদিকে, রেজিস্ট্রেশনের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। চলতি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রত্যেক বছরই অমরনাথের দর্শন পেতে মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ ভক্ত। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অনলাইনে আবেদন করতে হলে এসএএসবি ওয়েবসাইট বা শ্রী অমরনাথজি যাত্রা’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা করা যাবে।
    অফলাইনের ক্ষেত্রে নির্ধারিত ব্যাঙ্ক শাখায় আবেদন করা যাবে। ১৫ এপ্রিল থেকে ব্যাঙ্কে যেতে হবে। অমরনাথ যাত্রার রুট অমরনাথ যাত্রার জন্য দু’টি পথ নির্ধারিত রয়েছে। পহেলগাঁও রুট । আরেকটা রুট হব অপেক্ষাকৃত ছোট কিন্তু খাড়া বালতাল রুট। এছাড়া যাঁরা পায়ে হেঁটে যাত্রা করতে পারবেন না, তাঁদের জন্য হেলিকপ্টার পরিষেবাও রাখা হয়েছে।