আশা ভোঁসলের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর 

0
44
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন তিনি। গায়িকার পরিবারের তরফে জানানো হয়েছে, আগামিকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে তাঁর সকল অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
কাল বিকেল ৪টেয় শিবাজী পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অতঃপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে থামল সুরের মূর্ছনা। প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই ছড়িয়ে পড়ে তাঁর অসুস্থতার খবর। রবিবার এল দুঃসংবাদ। পরিবারের তরফে তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশ। আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতদুনিয়ার এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে খেলোয়াড় সকলেই। শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ , বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল , মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ , ক্রিকেটার গৌতম গম্ভীর প্রমুখ।
দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন।
তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পদ্মভূষণও পেয়েছেন । এছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম, ‘পিয়া তু অব তো আ জা’, ‘চুরা লিয়া হ্যায় তুম নে জো দিল কো’, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘ইন আঁখো কী মস্তি’, ‘তুমসে মিলকে’, ‘জওয়ানী জানে মন’, ‘আগে ভী জানে না তু’ ইত্যাদি।