গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International নতুন আর্থিক বছরের গোড়াতেই ৯০০ কোটি ডলারের বৃদ্ধি! 

    নতুন আর্থিক বছরের গোড়াতেই ৯০০ কোটি ডলারের বৃদ্ধি! 

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইরান যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বিদেশি মুদ্রার ভান্ডার বৃদ্ধি করেছে ভারত। নতুন আর্থিক বছরের, ২০২৬-’২৭ সূচনার দ্বিতীয় সপ্তাহে এর পরিসংখ্যান প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
    রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র দেওয়া তথ্য অনুযায়ী, ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিদেশি মুদ্রার ভান্ডারে যুক্ত হয়েছে ৯০৬ কোটি ডলার। ফলে কলেবরে বেড়ে তহবিলের মোট পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি ডলারে গিয়ে দাঁড়িয়েছে।আন্তর্জাতিক লেনদেনের জন্য প্রতি দিনই বিদেশি মুদ্রার ভান্ডার ব্যবহার করে আরবিআই। ফলে সর্বক্ষণ ওঠা-নামা করতে থাকে এর সূচক। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এ বছরের ২৭ মার্চ শেষ হওয়া সপ্তাহে সংশ্লিষ্ট তহবিলে অর্থের পরিমাণে একটা তীব্র পতন লক্ষ করা যাচ্ছিল।
    ওই সময় বিদেশি মুদ্রার ভান্ডার থেকে হ্রাস পায় ১০২৮.৮ কোটি ডলার। ফলে এর মোট পরিমাণ ৬৮ হাজার ৮০৫.৮ কোটি ডলারে নেমে আসে। তার পর ফের ঊর্ধ্বমুখী হয়েছে সূচক। ৩ এপ্রিল শেষ হওয়া সপ্তাহের হিসাব অনুযায়ী, বর্তমানে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডারে আছে ৬৯ হাজার ৭১২.১ কোটি ডলার। তবে এর পুরোটাই মার্কিন মুদ্রা ভাবলে ভুল হবে। সেখানে রয়েছে ব্রিটিশ পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নের ইউরো, জাপানি ইয়েন এবং সোনা। সাম্প্রতিক সময়ে হলুদ ধাতুর পরিমাণও বৃদ্ধি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।