গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National পুরীর সমুদ্র সৈকতে আশা ভোঁসলে স্মরণ

    পুরীর সমুদ্র সৈকতে আশা ভোঁসলে স্মরণ

    0
    20
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    সুরলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। তাঁর স্মৃতিতে পুরীর সমুদ্রসৈকতে গড়ে উঠেছে ২০ ফুটের বিশালাকৃতি লম্বা বীণা।
    বিশিষ্ট বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়েকের দক্ষ হাতের ছোঁয়ায় সাগরপাড়ের এই ভাস্কর্য এখন জগন্নাথ ধামের অন্যতম আকর্ষণ। প্রয়াত প্রবাদপ্রতীম শিল্পী আশা ভোঁসলের প্রতি অসীম শ্রদ্ধা আর এক ভক্তের হৃদয়ের ব্যথাই সুদর্শনের এই শিল্পকর্মের নিদর্শন। বীণার আকার যত বড় হচ্ছিল সমুদ্রের ধারে তখন ঢেউয়ের মতোই আছড়ে পড়ছিল পর্যটকদের ভিড়। শিল্পকর্মে খোদাই করে লেখা ছিল, আশা তাই-কে শ্রদ্ধাঞ্জলি। কণ্ঠ চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। বালুর বীণায় সুরের স্মৃতি! সঙ্গীতের প্রতি গভীর ভক্তি, শিল্পীর প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে সুদর্শনের তৈরি এই ভাস্কর্যটি। এদিকে, তাঁর ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার বিকেল চারটে নাগাদ শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রবাদপ্রতীম শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
    গায়িকার বাসভবনে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা। শ্মশানে অতিরিক্ত ভিড় না করার অনুরোধ করা হয়েছে আশার পরিবারের তরফে।