গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ৪ বছর পর মঞ্চে জাস্টিন বিবার

    ৪ বছর পর মঞ্চে জাস্টিন বিবার

    0
    22
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ সংগীত উৎসব,কোচেলা ২০২৬। এবারের আসরের অন্যতম প্রধান আকর্ষণ কানাডার পপ তারকা জাস্টিন বিবার, যিনি দীর্ঘ বিরতির পর আবারও বড় মঞ্চে ফিরছেন।

    তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে একাধিক কনসার্ট বাতিল করার পর এই প্রথম বড় কোনো লাইভ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। সে সময় তিনি জানিয়েছেন, র‍্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ার কারণে তার মুখের এক পাশ অবশ হয়ে যায়।এরপর দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।ধারণা করা হচ্ছে, এবারের কোচেলা উৎসবের দ্বিতীয় ধাপের ১৮ এপ্রিলের শোতে তিনি পারফর্ম করতে পারেন। এদিকে শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা থামিয়ে রাখেননি বিবার। চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তার সপ্তম স্টুডিও অ্যালবাম,সোয়্যাগ।পরে আসে ,সোয়্যাগ টু, যা তাকে আবারও সংগীত অঙ্গনে আলোচনায় নিয়ে আসে এবং মঞ্চে ফেরার পথ তৈরি করে।বিবার ছাড়াও এবারের কোচেলা উৎসবে অংশ নিচ্ছেন সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস, ফ্যাটবয় স্লিমসহ বিভিন্ন ঘরানার আন্তর্জাতিক শিল্পীরা।

    আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে।এবারের আসরে এক লাখ ছাব্বিশ হাজারের বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে, যা কোচেলাকে আবারও বিশ্বের অন্যতম বৃহৎ সংগীতমেলায় পরিণত করেছে।