গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Malda হুমায়ুন দিদির এজেন্ট, পাল্টা আক্রমণ শাহ-র

    হুমায়ুন দিদির এজেন্ট, পাল্টা আক্রমণ শাহ-র

    0
    212
    ছবি সৌজন্যে :ফেসবুক

    হুমায়ুন কবিরকে দিদির এজেন্ট বলে এবার পাল্টা আক্রমণ করেছেন অমিত শাহ। রোড শো-র পর গঙ্গারামপুরের সভা থেকে সুর চড়িয়ে অমিত শাহ বলেছেন দিদি হুমায়ুন কবিরকে নিজের সঙ্গে রেখে এখানে বাবরি মসজিদ বানাতে চাইছেন।

    হুশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি যতদিন আছে পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ তৈরি হতে দেবেন না। তাঁর দাবি হুমায়ুন কবির দিদিরই এজেন্ট। তাঁর ইশারাতেই বাবরি মসজিদ বানাচ্ছেন। কদিন আগে স্টিং অপারেশনের ভিডিও। পোস্ট করে তৃণমূল দাবি করেছিল মুসলিম ভোটব্যাঙ্ককে ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির হাজার টাকা ডিল হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দিদির সময় শেষ হয়ে এসেছে।

    এখানে বিজেপির সরবার আসছে। কোনওভাবেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি হতে দেবেন না।