গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home East Medinipur একজনকে গ্রেফতার হলে হাজার জন বেরবে, তোপ মমতার, পাল্টা শুভেন্দু

    একজনকে গ্রেফতার হলে হাজার জন বেরবে, তোপ মমতার, পাল্টা শুভেন্দু

    0
    95
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    একজনকে গ্রেফতার করলে হাজার জন বেরবে। আইপ্যাকের অন্যতম কর্তা বিনেশ চান্দেলের গ্রেফতারির পরেই বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল কর্মীদের গ্রেফতারের জন্য অর্ডার দেওয়া হচ্ছে। বলছে এজেন্টদেরও গ্রেফতার করবে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন একজনকে গ্রেফতার করলে হাজার জন বেরবে। হাজার জনকে গ্রেফতার করলে লক্ষ লোক বেরবে। যার জবাব দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারী।

    তাঁর দাবি কয়লার টাকা হওলার মাধ্যমে গোয়া নির্বাচনে নিয়েছিল তৃণমূল। এরপরেই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন এত দেরি গ্রেফতার হল কেন।