গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National পবন খেরার অন্তর্বর্তী জামিন স্থগিত সুপ্রিম কোর্টে

    পবন খেরার অন্তর্বর্তী জামিন স্থগিত সুপ্রিম কোর্টে

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং তাঁর স্ত্রী রিণিকি ভুঁইয়া শর্মার সঙ্গে বিবাদের মধ্যে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে এক সপ্তাহের অন্তর্বর্তী ট্রানজি়ট জামিন পেয়েছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। উচ্চ আদালতের সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছিল অসম সরকার। বুধবার তার প্রেক্ষিতেই জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করথেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর খেরাকে গ্রেফতারের পথ আরও সুগম হলো অসম সরকারের। ভোটের ঠিক মুখেই হিমন্তের স্ত্রী রিণিকির বিরুদ্ধে তিন দেশের পাসপোর্ট থাকা, দুবাইতে সম্পত্তি ও আমেরিকার কোম্পানিতে মোটা বিনিয়োগ থাকার অভিযোগ তুলেছিলেন পবন। এই সমস্ত অভিযোগ মিথ্যে দাবি করে ইতিমধ্যেই খেরার বিরুদ্ধে মামলা ঠুকেছেন রিণিকি। হিমন্তও হুঁশিয়ারি দিয়েছিলেন মামলা করার।