গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National অর্থ পাচার : রবার্ট বঢরাকে তলব দিল্লি কোর্টের

    অর্থ পাচার : রবার্ট বঢরাকে তলব দিল্লি কোর্টের

    0
    21
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    হরিয়ানার শিকোহপুরের একটি জমি লেনদেন সংক্রান্ত অর্থ পাচার মামলায় বুধবার দিল্লির একটি আদালত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা-সহ একাধিক অভিযুক্তকে তলব করেছে। ইডি-র দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত তাঁদের বিরুদ্ধে সমন জারি করেছে।
    এই মামলায় অভিযুক্ত প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী-সহ ৮ জনকে তলব করা হয়েছে। তাঁদের আগামী ১৬ মে-র মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে। বুধবার শুনানির সময় বিচারক বলেছেন, বর্তমান পর্যায়ে তদন্তের পরিধি অত্যন্ত সীমিত। তাই তাঁরা এক্তিয়ারের বাইরে যেতে পারবে না। তাঁদের কারিগরি যুক্তিতর্কের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রাখতে হবে, তাই অভিযোগ গঠনের সময় অন্যান্য দাখিল করা বিষয়গুলি আবারও বিবেচনা করা হবে।