
পশ্চিমবঙ্গের ভোটে অশান্তি ঠেকাতে এবার জম্মু-কাশ্মীর থেকে বুলেটনিরোধক গাড়ি পৌঁছেছে ভবানীপুর, ডায়মণ্ডহারবারে। বুধবার ভবানীপুরের রুট মার্চে ছিল ওই সাঁজোয়া গাড়ি।
ভোটের সময় কোথাও গুলি চললে বা পাথ ছোড়া হলে এই গাড়ি ব্যবহার করা হবে। গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তি অশান্তির মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়লেও এই গাড়ি তাঁকে উদ্ধার করতে কাজে লাগানো হবে। ভবানীপুর থানা থেকে পদ্মপুকুর, চক্রবেড়িয়া, শরৎ বোস রোড হয়ে হাজরায় গিয়ে শেষ হয় টহলদারি। অন্যদিকে ডায়মণ্ডহারবারেও পৌঁছেছে এই বিশেষ গাড়ি।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছে এবারের নির্বাচন সুষ্ঠু, ভয়মুক্ত করতে কোনও খামতি রাখবে না। সেই লক্ষ্যে ভোটের দিন অশান্তি রুখতে এবারই প্রথম সাঁজোয়া গাড়ি আনা হয়েছে।
