
নারী ক্ষমতায়নের পথে ঐতিহাসিক পদক্ষেপের জন্য সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ অধিবেশন বসতে চলেছে।
এক্স পোস্টের বার্তায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ থেকে শুরু হতে যাওয়া সংসদের বিশেষ অধিবেশনে দেশ নারী ক্ষমতায়ণের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে।
সোশ্যাল মাধ্যমে একটি পোস্টে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে নরেন্দ্র মোদী লিখেছেন, দেশের মা ও বোনদের প্রতি শ্রদ্ধাই হলো জাতির প্রতি শ্রদ্ধা, এবং এই চেতনা নিয়েই দেশ দৃঢ়সংকল্পে সেই দিকে এগিয়ে চলেছে।







