গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata উইকেন্ডে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায় 

    উইকেন্ডে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায় 

    0
    60
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    উইকেন্ডে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তাতে রোদের তেজ সামান্য কমাতে অস্বস্তি কমেছে কিছুটা। বৃহস্পতিবার সারাদিন আকাশ মেঘলা ছিল,  সামান্য বৃষ্টিপাত হয়েছে।

    তাই বহাল থাকবে শুক্রবারও, খবর আবহাওয়া দফতর সূত্রে। সঙ্গে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে। তবে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের বেশি হবে না। রবিবার থেকে ফের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। গরমের অস্বস্তি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরমের সতর্কতা রয়েছে।  উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

    তবে শনিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে।