রিয়ালের ডাগআউটে মেসিদের কোচ? 

0
55
ছবি সৌজন্যে : এক্স

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর নতুন করে দল গঠনের পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে কোচিং পজিশনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

তথ্য অনুযায়ী, বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার ওপর আস্থা হারিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।দলকে আবারও সাফল্যের পথে ফেরাতে অভিজ্ঞ ও বিজয়ী মানসিকতার কোচ খুঁজছে তারা। এই কারণেই স্কালোনিকে সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে।স্কালোনির অধীনে লিওনেল মেসিদের নিয়ে আর্জেন্টিনা জিতেছে ২০২২ বিশ্বকাপ, পাশাপাশি কোপা আমেরিকার চ্যাম্পিয়নশিপও। তার কৌশল, নেতৃত্ব ও বড় তারকাদের সামলানোর দক্ষতা ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে প্রশংসিত।তবে স্কালোনিকে এখনই পাওয়ার সম্ভাবনা কম।

কারণ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তাই রিয়াল মাদ্রিদ তাকে দলে নিতে হলে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।