বড় ষড়যন্ত্রের অংশ, টিসিএস কাণ্ডে ফড়ণবিস

0
47
ছবি সৌজন্যে : নিজস্ব

নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসের,টিসিএস যৌন হেনস্তা ও ধর্মান্তরণ কাণ্ডে দেশজুড়ে শোরগোল পড়ে যাওয়ায় ইতিমধ্যে কর্পোরেট জেহাদের অভিযোগ পেয়ে বিশেষ দল গঠন করে তদন্ত নেমেছে পুলিশ।

এর মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস জানিয়েছেন,টিসিএস কাণ্ডের তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এই বিষয়ে কেন্দ্রীয় এজেন্সির সাহায্য চেয়েছেন তিনি। এইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন,দোষীদের একজনকেও রেয়াত করা হবে না।দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেছেন, বিষয়টি গভীর এবং উদ্বেগজনক।চক্রান্তের শিকড় উপরে ফেলতে গভীরে গিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি। দোষীদের কঠোরতম শাস্তির বিষয়টিও নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর ধারণা,এই ঘটনা বড়সড় ষড়যন্ত্রের অংশ। তিনি বলেছেন, জড়িত কেউ ছাড় পাবে না। কাউকে আড়াল করা হবে না। কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলা হয়েছে।উল্লেখ্য, যৌন নির্যাতন, মানসিক হেনস্তা এবং ধর্মান্তরণের অভিযোগ আইটি জায়েন্ট সংস্থার নাসিক কেন্দ্রের বেশ কিছু কর্মীর বিরুদ্ধে।

এই অভিযোগ এনেছেন টিসিএসের কমপক্ষে ন’জন মহিলা কর্মী। এই বিষয়ে মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিশ মহাজনের দাবি,কোম্পানির চার-পাঁচজন কর্মী এবং কিছু কর্মকর্তা চাকরি, ভালো বেতনের প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের প্রলুব্ধ করেছিল।