গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National ত্রিপুরায় জিতেই বি জে পি -কে হুমকি মথা’র 

    ত্রিপুরায় জিতেই বি জে পি -কে হুমকি মথা’র 

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ত্রিপুরার স্বশাসিত জেলা কাউন্সিল,এডিসি নির্বাচনে বিজেপি-কে ধরাশায়ী করলেও এই ফলাফলকে জয় হিসাবে দেখছেন না তিপ্রা মথা প্রধান প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা।

    বরং এই জয়কে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে বার্তা হিসাবেই অভিহিত করেছেন তিনি।যে চুক্তির ভিত্তিতে বিরোধী দল থেকে ত্রিপুরা সরকারে শামিল হয়েছিল তিপ্রা মথা, সেই চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি বলে দাবি প্রদ্যোতের। মথা প্রধানের কথায়, এডিসি নির্বাচনে মানুষ সেই বার্তাই দিতে চেয়েছেন।উল্লেখ্য, ত্রিপুরা সরকারের শরিক হলেও এডিসি ভোটে বিজেপি-ই মূল প্রতিপক্ষ হয়ে উঠেছিল মথার। চুক্তি হওয়ার বছর দুই কাটতে চললেও তা বাস্তবায়িত না-হওয়ার ক্ষোভ ছিল জনজাতি অংশে। সেই আগুনে ঘি ঢেলেছিল মথাকে নিশানা করে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার বেশ কিছু মন্তব্য। মানিক সাহার সে সব কথা টেনে প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা বলেছেন, মুখ্যমন্ত্রী যে সব বিবৃতি দিয়েছিলেন, মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে।

    মথা প্রধান বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন মিটে যাওয়ার পরে, অমিত শাহের ব্যস্ততা কমলে, কথা বলবেন। কেন্দ্র যদি বলে, চুক্তি বাস্তবায়িত করবে, তা হলে সরকারে থাকবেন। না-হলে সরকার থেকে বেরিয়ে আসবেন।