গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইজরায়েলকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প

    ইজরায়েলকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প

    0
    12
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আমেরিকার মহান জোটসঙ্গী! এই বলেই ইজরায়েলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের মধ্যে যে সাহস এবং আনুগত্য ইজরায়েল দেখিয়েছে, তা প্রশংসার যোগ্য। এক দিন আগেই ইজরায়েলকে ডোনাল্ড ট্রাম্প বেশ কড়া সুরেই জানিয়েছিলেন, লেবাননে হামলা চালানো যাবে না।
    ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মানুষ ইজরায়েলকে পছন্দ করুক বা না করুক, ওরা আমেরিকার মহান সঙ্গী হওয়ার প্রমাণ দিয়েছে।

    ওরা সাহসী, দৃঢ়চেতা, অনুগত, স্মার্ট, বাকিদের মতো নয়, যারা সংঘাতের সময় নিজেদের আসল রূপ দেখিয়েছে। ইজরায়েল কঠোর ভাবে যুদ্ধ করেছে। ওরা জানে কী ভাবে জিততে হয়।