গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Kolkata বালি পাচার মামলায় প্রাক্তন ডিএম, ডিসিপি শান্তনুকে ইডির তলব

    বালি পাচার মামলায় প্রাক্তন ডিএম, ডিসিপি শান্তনুকে ইডির তলব

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বালি পাচার মামলায় ঝাড়গ্রামের প্রাক্তন জেলাশাসক সুনীল আগরওয়ালকে তলব করেছে ইডি। ওই একই মামলায় তলব করা হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকেও।
    বুধবার ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে চতুর্থ মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছে। প্রথমবার কয়লা পাচার মামলায় দিল্লিতে শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছিল। দ্বিতীয় মামলাটি এনআরআই কোটায় মেডিক্যাল অ্যাডিমিশন। এরপর সোনাপাপ্পুর মামলায় তলব করা হয়। আর এখন বালিপাচার মামলাতেও তলব করা হয়েছে। সোনা পাপুর মামলায় ইতিমধ্যেই ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। এই মামলাতেই শান্তন সিনহা বিশ্বাসের বাড়িতে প্রায় ২১ ঘণ্টা তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। তাঁর ছেলের শিক্ষা প্রতিষ্ঠানেও তল্লাশি চলে। গত বছর বালি পাচার মামলায় ডিজি মাইনিংয়ের কর্ণধার অরুণ সরাফকে গ্রেফতার করে ইডি।
    তল্লাশিতে পাওয়া নথি থেকে বেশকিছু প্রভাবশালীর নাম জানতে পারেন ইডির তদন্তকারীরা। সেই মামলাতেই ঝাড়গ্রামের প্রাক্তন জেলাশাসক সুনীল আরওয়াল, শান্তনু সিনহা বিশ্বাসকেও তলব করা হয়েছে।