পহেলগাঁওকাণ্ড নিয়ে পাকিস্তানকে তোপ সেনার 

0
58
ছবি সৌজন্যে : এক্স
কিছু সীমা কখনওই নয় লঙ্ঘন করা উচিত নয়। তার পরিণতি হতে পারে ভয়ানক।
২০২৫ সালে ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় আরও এক বার পাকিস্তানকে স্মরণ করিয়ে দিয়েছে ভারতীয় সেনা। বুধবার এই হামলার এক বছর হবে। তার আগে সেনার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়, যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ভয়ানক। তাই কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। বিচার অবশ্যই পাওয়া যায়। ওই পোস্টের সঙ্গে একটি ছবি পোস্ট করা হয়েছে অনেকটা অপারেশন সিঁদুর-এর ছবির আদলে। সেই ছবিতে রয়েছে ভারতের মানচিত্র। তার উপরে লেখা, কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয়। তার ঠিক নীচেই লেখা, ভারত কখনও ভুলবে না। ওই ছবি দিয়ে পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুরের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
শুধু তা-ই নয়, এই ঘটনা যে গোটা ভারত কখনও ভুলবে না, তা-ও উল্লেখ করা হয়েছে।সূত্রের খবর, পহেলগাঁওয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জম্মু-কাশ্মীরের পর্যটনস্থলগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।